ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ AM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ময়মনসিংহে  নতুন করে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৪ জন। তবে 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ, ২২ জন নারী এবং ১৩ জন শিশু। নারী রোগীদের মধ্যে দুজন কেবিনে, একজন লেবার ওয়ার্ডে এবং একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৮০২ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫৪ জন রোগী ভর্তি হয়েছিলেন এবং ৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছিলেন। ওই সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একদিনের ব্যবধানে নতুন ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে।

রোগীর চাপ বাড়ায় কয়েক দিন ধরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জায়গার সংকট দেখা দিয়েছে। ওয়ার্ডের ভেতরে জায়গা না থাকায় বারান্দাতেও রোগীদের রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করছে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন। রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬