যুক্তরাষ্ট্রে প্রাণ গেল বাংলাদেশের সাকিবের

০৭ আগস্ট ২০১৯, ১১:১৮ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাদমান সাকিব (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে নিউইয়র্কের কুইন্সে ওজনপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র ছিলেন সাকিব। তার গ্রামের বাড়ি ফেনীতে। বাবার নাম মঈনউদ্দিন।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, উডহ্যাভেন এলাকার বাসিন্দা সাকিব আমাজন ডটকমে খণ্ডকালীন চাকরি করতেন। ওই দিন ভোরে পণ্য ডেলিভারি দিতে সাউথ কন্ডুইট অ্যাভিনিউতে দুর্ঘটনায় পড়েন তিনি।

সাকিবের গাড়ি নিয়ন্ত্রণ হারানোর পর রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।

৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসায় ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রে…
  • ০৩ এপ্রিল ২০২৬
সারাদিনের ক্লান্তি শেষে আরামদায়ক ঘুম চান? বেডরুমে আনুন ছোট …
  • ০৩ এপ্রিল ২০২৬