সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ PM
আটককৃত শফি আলম ও আব্দুর রহিম

আটককৃত শফি আলম ও আব্দুর রহিম © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কালাবিবির দিঘীর মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

আটককৃত দুজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার বাসিন্দা শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিম (৪৭)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘীর মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এর দুই আরোহী পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

আরও দেখুন: আজ শুভ জন্মাষ্টমী, পূজা-কীর্তন-শোভাযাত্রায় দেশজুড়ে উৎসবের প্রস্তুতি

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিটির গ্যাস সিলিন্ডারের ভেতরের এক পাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল পাওয়া যায়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। সেগুলো খুলে মোট ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘আটককৃত দুজনের বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঢাবি ভর্তিতে ৮ শতাংশ কোটা, যোগ্য শিক্ষার্থী না পেলে আসন পূর…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে ভর্তি: ভিন্ন ইউনিটে ভর্তির আবেদন করলেও শর্ত পূরণ করত…
  • ১৫ নভেম্বর ২০২৬
ছুরিকাঘাতে চালককে হত্যার পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণ…
  • ১৫ নভেম্বর ২০২৬
ইউক্রেন যুদ্ধে নাটকীয় মোড়
  • ১৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার শৌচাগার থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিচালক আটক
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে খেলোয়াড় কোটায়ও ভর্তি নেওয়া হবে শিক্ষার্থী, আবেদনের স…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950