‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছিল নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী

২৭ আগস্ট ২০২৬, ১০:৪৪ PM
দৈনিক অন্যায়ের চিত্র’ কার্যালয়ে এই কারখানায় এসব সামগ্রীর সন্ধান মিলেছে

দৈনিক অন্যায়ের চিত্র’ কার্যালয়ে এই কারখানায় এসব সামগ্রীর সন্ধান মিলেছে © সংগৃহীত ও সম্পাদিত

সাভারের আশুলিয়ায় ‘দৈনিক অন্যায়ের চিত্র’ নামে পত্রিকা ও সামাজিক সংগঠনের পরিচয়ের আড়ালে তৈরি করা হচ্ছিল নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কনডম। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক অভিযানে কারখানা থেকে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের এসব সামগ্রী জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

‘দৈনিক অন্যায়ের চিত্র’ কার্যালয়ের সাইনবোর্ডে থাকা তথ্য অনুযায়ী, এর মালিক মো. শাহাদত হোসেন শান্তু ঢাকা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, হিউম্যান রাইটস লিগ্যাল এইড (সেন্টার ফাউন্ডেশন)-এর ডিএম ও কো-অর্ডিনেটর, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সমাজকল্যাণ সম্পাদক, বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটির ডিএম ও পরিচালক, স্বপ্ন ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এবং ইন্টারন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ। তবে তার এসব পরিয়ের সত্যতা পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান চালিয়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছিল ও ভবনটি সিলগালা করে দেওয়া হয়। পরবর্তীতে বৈধ ব্যবসা পরিচালনার শর্তে সিলগালা খুলে দেওয়া হলেও মালিকপক্ষ তা না মেনে গোপনে একই যৌন উত্তেজক ওষুধ ও নকল কনডম উৎপাদনসহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

ইউএনও সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এটি কোনও বৈধ প্রতিষ্ঠান নয়। এখানে অনুমোদনহীন জন্মনিয়ন্ত্রণ সামগ্রী অবৈধভাবে প্যাকেটজাত ও মজুত করা হচ্ছিল। এসব পণ্যের অধিকাংশ পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ উপায়ে আনায় সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। এ ছাড়া গুণগত মান যাচাইয়ের সুযোগ না থাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।

তিনি আরও বলেন,অভিযান শেষে উদ্ধার করা বিপুল মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মূল্য দুই কোটি টাকা। এ ছাড়া মূল অভিযুক্ত ও প্রতিষ্ঠানের কর্ণধার শাহাদত হোসেন শান্তু ঢাকায় অবস্থান করায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তবে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬