ঘুমন্ত শিশুকে ধর্ষণের পর শিরচ্ছেদ, আনুশকার ক্ষোভ

০৪ আগস্ট ২০১৯, ০৬:২১ PM

© টিডিসি ফটো

ঘুমন্ত মায়ের পাশ থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর শিরশ্ছেদের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপরাধীর শাস্তি দাবি করেছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। জামশেদপুরের টাটা নগরের এ জঘন্য ঘটনায় উত্তাল ভারত। ঘটনার নৃশংসতার তীব্র নিন্দা করেছেন ‘পিকে’ তারকা আনুশকা শর্মা।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। আনুশকা লিখেছেন, ‘মায়ের পাশে ঘুমাচ্ছিল তিন বছরের শিশু। তাকে অপহরণ ও ধর্ষণ করার পর মাথা কেটে ফেলা হয়। কী প্রচণ্ড অমানবিক ও নীচ ঘটনা!’

দ্রুততম সময়ে দোষীদের চরম শাস্তির দাবিও করেছেন আনুশকা শর্মা।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই জামশেদপুরের টাটা নগর স্টেশন থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে যায় দুই যুবক। পরে সিসিটিভি ফুটেজ দেখে একজনকে শনাক্ত করে পুলিশ। শিশুটিকে তুলে নেওয়ার সেই ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬