রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানের লাশ উদ্ধার

২৩ আগস্ট ২০২৬, ০১:১৭ AM
অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর পরিবার

অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর পরিবার © সংগৃহীত

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে–মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাঁদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ।

বর্তমানে সিআইডি ও মহানগর পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে।

মৃত চারজন হলেন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), ছেলে আয়ুশ চক্রবর্তী (১৪) ও মেয়ে আগামী চক্রবর্তী (২৮) ।

রংপুর সিআইডি পুলিশের পরিদর্শক আবু হাসান কবির ওই চার লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, তাঁদের কেউ হত্যা করেছে। ভবনের দ্বিতীয় তলায় পুরো পরিবার বসবাস করত।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে ওই হত্যার ঘটনা ঘটেছে।

রংপুর সিআইডির দায়িত্বরত কর্মকর্তা ইনচার্জ সুমিত চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের রাত ১টার দিকে বলেন, আপাতত আমরা যা দেখলাম তাতে মনে হচ্ছে ডাকাতির ঘটনা। মনে হচ্ছে ৩-৪ দিন আগের ঘটনা। বাসার বৈদ্যুতিক সংযোগ ছিল বিচ্ছিন্ন। টাকাপয়সা যেখানে থাকে সব কিছু ভেঙে ফেলা হয়েছে। গলায় রশি কিংবা গামছা পেচিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।

ঢাকা বিভাগের ৭ জেলায় পাসের হার ৫০-এর নিচে, রাজধানীতে ৮০ ছুঁ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বিদেশের ৮ প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ২৩০ জন, জিপিএ-৫ ও পাস কতজ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে এইচএসসি রেজাল্টে পাসের হারে সবার নিচে ঝালকাঠি
  • ৩১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ম্যাপিং পুরস্কারে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিট…
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আগামীকাল, করবেন যেভা…
  • ৩১ অক্টোবর ২০২৬
জানুয়ারিতে চালু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজম…
  • ৩১ অক্টোবর ২০২৬