স্ট্রোকে প্রেমিকার আকস্মিক মৃত্যু, শোক সইতে না পেরে কঠিন সিদ্ধান্ত প্রেমিক তরুণের

১৮ আগস্ট ২০২৬, ১১:৪৮ AM
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ছবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রেমিকার মৃত্যুর খবর শুনে শোক সহ্য করতে না পেরে তানভীর হোসেন (১৯) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় শহরের কমলাপুর চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।

তানভীর হোসেন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার তানভীর হোসেন ফরিদপুর শহরের কমলাপুরে তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে আসেন। সেখানে এসে তিনি তার প্রেমিকার স্ট্রোকজনিত কারণে আকস্মিক মৃত্যুর খবর জানতে পারেন। 

প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে সন্ধ্যার দিকে বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন। পরে বোনের বাসায় এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

নিহত তরুণের বড় ভাই মো. সাইফুর রহমান (৩৮) তার মা ছালেহা বেগমকে সঙ্গে নিয়ে কোতয়ালী থানায় উপস্থিত হয়ে লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ দেন। নিহত তানভীর হোসেনের বোন তানজিলা আক্তার জানান, তানভীরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। স্ট্রোকজনিত কারণে আকস্মিকভাবে মেয়েটির মৃত্যু হয়। 

আরও পড়ুন: সরকারের ১৮০ দিন: শিক্ষায় একগুচ্ছ উদ্যোগের কথা জানালেন শিক্ষামন্ত্রী

শোক সহ্য করতে না পেরে তানভীর বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করার পর তার মৃত্যু হয় বলে জানান তানজিলা।

এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনি ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬