মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

১৮ আগস্ট ২০২৬, ০৮:৩২ AM
মৃত শিক্ষক কারি ইব্রাহিম

মৃত শিক্ষক কারি ইব্রাহিম © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসার শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে কারি ইব্রাহিম নামে এক শিক্ষক মারা গেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার মধ্য সাগরদি হজরত খাদিজাতুল কোবরা (রা.) দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত কারি ইব্রাহিম নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকার বাসিন্দা।

মাদ্রাসার শিক্ষকরা জানান, কারি ইব্রাহিম মাদ্রাসায় শ্রেণিকক্ষে পাঠদানের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, কারি ইব্রাহিম প্রায় ২০ বছর একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কোরআন শিক্ষাদানেও যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সোমবার জোহরের নামাজের পর মধ্য সাগরদী জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাপুরের চর লরেঞ্চ এলাকায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা ইমরান বিন নাজির বলেন, কারি ইব্রাহিম দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আমাদের মাদ্রাসায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে শিক্ষকতা করেছেন। তার আকস্মিক মৃত্যুতে একজন অভিজ্ঞ শিক্ষক ও ভালো মানুষকে হারালাম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।

মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি হারুনুর রশিদ বলেন, কারি ইব্রাহিম ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল শিক্ষক। কর্মস্থলে পাঠদানের সময় তিনি মৃত্যুবরণ করেন।


 

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দক্ষিণ কোরিয়ায়, করুন আবেদন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬