গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

১৭ আগস্ট ২০২৬, ০৭:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম ওই এলাকার মোহাম্মদ ইসহাকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে ঘরের পাশে একটি গাছের ডাল কাটতে যান রাশেদা বেগম। ওই গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার চলে গেছে। ডাল কাটার একপর্যায়ে একটি কাঁচা ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। বিদ্যুৎস্পর্শে রাশেদা ছিটকে উঠানে পড়ে অচেতন হয়ে যান।

নিহতের স্বামী মোহাম্মদ ইসহাক কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুপুরের দিকে রাশেদা গাছের ডাল ছাঁটতে গিয়েছিল। হঠাৎ বাইরে বিকট শব্দ শুনে আমরা ঘর থেকে দৌড়ে বের হই। এসে দেখি, সে উঠানে অচেতন হয়ে পড়ে আছে।

হারবাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুবেল সিকদার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কাঁচা গাছ বিদ্যুতায়িত হওয়ায় ওই গৃহবধূকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, শান্তিনগর গ্রামে বিদ্যুৎস্পর্শে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬