খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৬, ০২:১৮ PM
গ্রেপ্তার যুবলীগ নেতা হান্নান মিয়া

গ্রেপ্তার যুবলীগ নেতা হান্নান মিয়া © সংগৃহীত

চাঁদপুরে বিশেষ অভিযানে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার অন্যতম আসামি ঢাকার যুবলীগ নেতা হান্নান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর মডেল থানার পরিদর্শক গাজী কালামের নেতৃত্বে পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তারকৃত হান্নান মিয়ার পিতার নাম মফিজ মিয়া। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

আরও খবর: পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও উত্তরপত্রে টেম্পারিংয়ের অভিযোগে ৩০ শিক্ষার্থী বহিষ্কার

জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আর‌ও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে। 

তাকে আজ সোমবার কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬