মেহেরপুরে দুই বাড়ির গেট থেকে ককটেলসদৃশ বস্তু উদ্ধার

২৯ জুলাই ২০২৬, ০১:১৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০১:১৫ PM
বাড়ির সামনে রাখা ককটেলসদৃশ বস্তু

বাড়ির সামনে রাখা ককটেলসদৃশ বস্তু © টিডিসি

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে দুটি বাড়ির গেটের সামনে থেকে কালো টেপে মোড়ানো ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন ও একরামুল হকের ছেলে ইমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন।

ইমদাদুল হকের ছেলে হোসেন জানান, সকালে বাড়ির লোকজন বস্তু দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করেন। কে বা কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।

এসআই মো. আব্দুল করিম বলেন, উদ্ধার করা ককটেলসদৃশ বস্তু দুটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন।

বিষয়টি নিশ্চিত করে কাজীপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকায় দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬