ফেনসিডিল ও নারীসহ ছাত্রলীগ নেতা আটক

২৯ জুলাই ২০১৯, ১১:৩৮ AM

© সংগৃহীত

ফেনসিডিল ও নারীসহ খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সমীর কুমার শীলকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর খান জাহান আলী রোডের ৮৫ নাম্বার বাড়ি থেকে তাকে আটক করে খুলনা সদর থানা পুলিশ।

তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া সেখানথেকে এক নারীকেও আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি (তদন্ত) সুজিত মণ্ডল বলেন, খান জাহান আলী রোড থেকে সমীর কুমার শীল এবং ওই নারীকে ফেনসিডিলসহ আটক করা হয়।

সমীর কুমার শীলের রাজনৈতিক পরিচয় শুরুতে তিনি জানতেন না। তবে পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল জানান, সমীল ছাত্রলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close