র‌্যাবের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

২৪ জুলাই ২০২৬, ০২:০৬ PM
র‌্যাবের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

র‌্যাবের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি অটোরিকশাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, দেশের শীর্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‌্যাব-১৫ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সিপিসি-১ (টেকনাফ) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একজন মাদক কারবারি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান নিয়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে অতিক্রম করবে। এ তথ্যের সত্যতা যাচাই এবং অভিযানের স্বার্থে সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে কচ্ছপিয়া এলাকায় ইসমাইল স্টোরের সামনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে সকাল ৮টা ১০ মিনিটের দিকে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক মো. আব্দুল হোসেন (৫৩)-এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে উপস্থিত সাক্ষীদের সামনে তার পেটের অংশ এবং দুই পায়ে স্কচটেপ দিয়ে বিশেষ কৌশলে পেঁচিয়ে রাখা ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে ১২০টি বায়ুরোধক নীল জিপার পলিব্যাগের ভেতর থেকে মোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল হোসেন (৫৩) টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুদারবিল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী মিয়ানমার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ ও বিক্রি করে আসার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৫ আরও জানায়, উদ্ধারকৃত ২৪ হাজার পিস ইয়াবা, জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬