মাদক কারবারির বাড়ি ভেঙে টানানো হলো ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড

২৪ জুলাই ২০২৬, ১০:৩০ AM
মাদক কারবারির বাড়ি ভেঙে টানানো হলো ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড

মাদক কারবারির বাড়ি ভেঙে টানানো হলো ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সাইনবোর্ড © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আঠারবাড়ি ইউনিয়নের সরাতি গ্রামে মাদক কারবারি আবুল মিয়ার বাড়ি ভাংচুর করে সাইন বোর্ড টানিয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ক্ষুব্ধ স্থানীয় জনতা তাঁর বাড়ি ভাঙচুর করে সেখানে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সরাতি গ্রামের আবুল মিয়া (৫০) ও তাঁর ছেলে শাহ-আলম দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ কাজে আবুল মিয়ার স্ত্রী শাহানাও সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, তাঁদের কারণে এলাকার ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। অভিভাবকদের দুশ্চিন্তার শেষ নেই। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তাঁদের নিষেধ করলেও তাঁরা তা শোনেননি। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে বাড়িতে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাড়িতে আবুল মিয়ার পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন জানান, আবুল মাদক কারবারের সঙ্গে জড়িত—এমন তথ্য রয়েছে। তবে বাড়িতে ভাঙচুরের ঘটনার বিষয়ে তাঁরা অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬