মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই জনের ৬ মাসের কারাদণ্ড

২২ জুলাই ২০২৬, ০৮:০২ PM
আটক মাদক কারবারি

আটক মাদক কারবারি © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মহেশপুর থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইন অমান্য করে মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মহেশপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগ: ঝিনাইদহ
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতালে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ১১ অক্টোবর ২০২৬
নেটওয়ার্কের বাইরে থাকলেও মোবাইলে মিলবে স্টারলিংক সেবা
  • ১১ অক্টোবর ২০২৬
নতুন চোটে নাহিদ রানা, শঙ্কা ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও
  • ১১ অক্টোবর ২০২৬
১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিল…
  • ১১ অক্টোবর ২০২৬
৯ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
  • ১১ অক্টোবর ২০২৬