নওগাঁয় ১৬ হাজার পিস ফেন্সিডিল ধ্বংস করল প্রশাসন

২০ জুলাই ২০২৬, ০৫:৫৭ PM
নওগাঁয় ১৬ হাজার পিস ফেন্সিডিল ধ্বংস করল প্রশাসন

নওগাঁয় ১৬ হাজার পিস ফেন্সিডিল ধ্বংস করল প্রশাসন © টিডিসি ফটো

নওগাঁয় ৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস করেছে প্রশাসন। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে এসব মাদক ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।

জানা যায়, গত ৬ বছরের জেলার বিভিন্ন স্থান থেকে মাদককারবারিদের কাছ থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়েছিল। মামলার পর এসব মাদক মালখানায় রাখা হয়েছিল। পরবর্তীতে এসব ধ্বংস করা হয়। এ সময় জেলা ফায়ার সার্ভিসের টিম সহযোগিতা করে।

নওগাঁ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে মোট ১৫১টি মামলায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছিল। পরে সবার উপস্থিতিতে এসব ধ্বংস করা হয়।

দ্বিতীয় দফায় সমাবর্তনের ফি কমাল, সনদে ছাড় ১ হাজার টাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
নাশকতার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাবিতে বিনামূল্যে চিকিৎসাসেব…
  • ১৯ নভেম্বর ২০২৬
জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর
  • ১৯ নভেম্বর ২০২৬
পাবনা উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ
  • ১৯ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage