কলেজের কমনরুমে বহিরাগতের উত্ত্যক্তের শিকার ছাত্রী

২৭ জুলাই ২০১৯, ১০:৩৫ PM

© টিডিসি ফটো

মেহেরপুরের মুজিবনগর সরকারী (ডিগ্রী) কলেজের কমনরুমে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী উত্ত্যক্তের শিকার হয়েছেন। জানা যায়, ওই যুবক বহিরাগত। সে কমনরুমে প্রবেশ করে দরজা ওই ছাত্রীর দরজা বন্ধ করে দেয়। এসময় সে ওই মেয়ের সাথে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি করে। ওই যুবকের নাম মাহাবুবুর রহমান। এসময় তার কাছ থেকে এ অপরাধে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুর আড়াইটার দিকে কলেজ প্রাঙ্গণে মুজিবনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম এ আদালত পরিচালনা করেন।

দন্ডিত মাহাবুবুর রহমান মুজিবনগর উপজেলার বাগোয়ান বকস্ পাড়ার আব্দুল হামিদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম বলেন, ছেলেটি মেয়েটার সাথে প্রেম করার জন্যে দীর্ঘদিন ধরে তাকে প্রস্তাব দিয়ে আসছে। মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে সে কলেজে ঢুকে ওই ছাত্রীর অনুমতি বিহীন মেয়েটির কমনরুমে ঢুকে রুমের দরজা আটকিয়ে দেয়। মেয়েটি পালিয়ে যেতে চাইলে ছেলেটি তার হাত ধরে টানাহাঁচড়া শুরু করে। ওই সময় ছাত্রীটি চিৎকার করলে শিক্ষকরা ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর থানাকে বিষয়টি অবহিত করে।

তিনি আরো জানান, দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধ দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ধরনের ঘটনা যাতে সে আর না করে সে বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে ছেলের বাবা মুচলেকা দিয়েছে।

মুজিবনগর সরকারি কলেজে অধ্যক্ষ রেজাউল হক জানান, কলেজের সুষ্ঠু পরিবেশের স্বার্থে ঘটনার সাথে সাথে আমরা উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার এ জরিমানা করে।

অফিস টাইমে পপুলারে সরকারি চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্…
  • ০৬ আগস্ট ২০২৬
ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকের
  • ০৬ আগস্ট ২০২৬
বিপর্যয় কাটিয়ে সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ‘বিশেষ বার্তা’ মিরা…
  • ০৬ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হলেন ড. জাফর ইকবাল
  • ০৬ আগস্ট ২০২৬
অনুপস্থিতি ফি প্রত্যাহার করল ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড …
  • ০৬ আগস্ট ২০২৬
পাঁচ দাবিতে বাগেরহাটে ১১-দলীয় ঐক্যের স্মারকলিপি
  • ০৬ আগস্ট ২০২৬