স্কুলছাত্রীকে ১৮ দিন আটকে রেখে ধর্ষণ

২৭ জুলাই ২০১৯, ০৪:১৮ PM

© সংগৃহীত

১৮ দিন ধরে আটকে রেখে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলায়। ঘটনা জানাজানির পর থেকে অভিযুক্ত ধর্ষক সাইফুল পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই লামা এলাকার ৮ম শ্রেণীর ওই স্কুলছাত্রীকে একই এলাকার সাইফুল নামে এক বখাটে অপহরণ করে। পরে তাকে চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটি বাসায় আটকে রেখে ১৮ দিন ধরে ধর্ষণ করে সে।

এ ঘটনার পর বৃহস্পতিবার (২৫ জুলাই) স্থানীয় এমপিদের সহযোগিতায় নির্যাতনের শিকার মেয়েটিকে ফিরে পান তার স্বজনরা। পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬