সেই সাহেদ করিম ফের গ্রেপ্তার

২০ জুলাই ২০২৬, ০১:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ০১:২৯ PM
রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম © সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিমকে ফের গ্রেপ্তার করা হয়েছে। পল্লবী থানার একটি ওয়ারেন্ট হওয়া মামলায় সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের এ কর্মকর্তা বলেন, পল্লবী থানার মামলায় সাহেদ করিমের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্ত করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিম আলোচনায় আসেন। একই বছরের ৭ জুলাই র‌্যাব উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করে।

এ ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয় উত্তরা পশ্চিম থানায়। ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে নিয়ে চালানো অভিযানে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা রয়েছে।

আরও পড়ুন: শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

২৮ সেপ্টেম্বর মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট আপিলে তাকে খালাস দিলেও আপিল বিভাগের চেম্বার আদালত তা স্থগিত করেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অস্ত্র মামলায় আপিল বিভাগ থেকে জামিন পেলে কারাগার থেকে মুক্তি পান তিনি।

বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র, মানি লন্ডারিংসহ ৩৫টি মামলা বিচারাধীন রয়েছে। সিআইডির তদন্ত অনুযায়ী, বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে ১১ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন তিনি। এর মধ্যে করোনার ভুয়া সনদ দিয়ে ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে সব মামলায় জামিনে ছিলেন তিনি।

৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৬৪ জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ কবে, জানাল ইসি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে মন্ত্রণালয়ে সভার গুঞ্জন, যা জানা যাচ্ছে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আবিপ্রবিতে অনুষ্ঠিত হলো জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘উচ্ছ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9