‘গলাকাটা’ নাটক সাজিয়ে ধরা পড়ল শিক্ষার্থী

২৪ জুলাই ২০১৯, ০৯:১৫ PM

© সংগৃহীত

‘গলাকাটা’ ও ‘ছেলেধরা’ নিয়ে গুজব ও গণপিটুনি নিয়ে দেশজুড়ে যখন আলোচনা, তখন ব্লেড দিয়ে নিজের হাতের তালু কেটে ‘গলাকাটা নাটক’ সাজাতে গিয়ে নেত্রকোনায় পুলিশের হাতে ধরা পড়েছে তানিম নামের এক স্কুল শিক্ষার্থী। সে সান্দিকোনা বাজারের সানরাইজ কিন্ডারগার্টেনের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, গ্রেফতার তানিমের বাবার বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজিপুর গ্রামে। বাবার নাম গোলাপ মিয়া। গত সোমবার (২২ জুন) রাতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীর চর গ্রামের এ ঘটনা গতকাল মঙ্গলবার প্রকাশ্যে আসে। তানিম পুলিশের কাছে স্বীকার করেছে- সে তার খালা এবং খালুর পরামর্শে গলাকাটা গুজব রটাতে এরকম কাণ্ড করেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, আমরা জানতে পারি সান্দিকোনা ইউনিয়নের পেরীর চর গ্রামে একটি ছেলের মুখে অজ্ঞানের স্প্রে দিয়ে তাকে উঠিয়ে নিয়ে বাড়ির পাশে নির্জন রাস্তায় গলাকাটার উদ্দেশ্যে আঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কেন্দুয়া উপজেলা আদমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তার খোঁজ নিতে তাকে হাসপাতালে দেখতে যায়। সেখানে তানিমের আচরণ দেখে সন্দেহ হয়। সে একেক সময় সে একেক তথ্য দিতে থাকে। পরে মঙ্গলবার সকালে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার কেন্দুয়া থানার ওসিকে সঙ্গে নিয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে যাওয়া হয় এবং ঘটনাস্থলের আশেপাশে ও বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে ভিন্ন তথ্য।

ওসি আরও জানান, আমরা অনুসন্ধানে নেমে তানিমের খালার বাড়িতে তার পড়ার টেবিলের ওপর থেকে একটি রক্তমাখা ব্লেড উদ্ধার করি। পরে পুলিশ তানিমকে নিয়ে থানায় আসে। থানায় আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে পুলিশকে জানায়- তার খালা এবং খালুর পরামর্শে গলাকাটা গুজব রটাতে সে এরকম ঘটনা সাজায়। বিষয়টি এখন তদন্তনাধীন রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্কুল, কলেজ-মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি দ্বিগুণ …
  • ১৭ এপ্রিল ২০২৬
রুয়েটে স্কুল শিক্ষার্থীদের নিয়ে এআই টেক কার্নিভাল অনুষ্ঠিত
  • ১৭ এপ্রিল ২০২৬
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন, বিএনপির এক নেতাসহ ছাত্রদলে…
  • ১৭ এপ্রিল ২০২৬
রাজধানীতে শিক্ষিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
  • ১৭ এপ্রিল ২০২৬
বোরো মৌসুমে তেল সংকটে চরম ভোগান্তিতে কৃষকরা
  • ১৭ এপ্রিল ২০২৬
বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকাতে ফ্ল্যাট ক…
  • ১৭ এপ্রিল ২০২৬