রাজধানীর মোতালিব প্লাজা থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার

২৮ জুন ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৬, ০১:১৭ PM
গ্রেপ্তার ৪ জন

গ্রেপ্তার ৪ জন © সংগৃহীত

রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজা থেকে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। নাফিজ আহম্মেদ (২৬) ২। মো. রহমত উল্লাহ (২৬) ৩। ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও ৪। রুবেল (৪২)। 

শনিবার (২৭ জুন) রাত ৭ টাকা ১০ ঘটিকায় শাহবাগ থানাধীন মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে শাহবাগ থানাধীন মোতালিব প্লাজা ৫ তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৪০ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬