কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি

১৯ জুন ২০২৬, ১২:৫৬ PM
অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম

অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম © টিডিসি ফটো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এস এন নজরুল ইসলাম।

তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি।

তিনি আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামের এক আসামিকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘুরিয়েছিল পুলিশ। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি করছে। সাংবাদিকদের এ সংক্লান্ত প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের বিষয়। তারা কাকে শাস্তি দিবে কি দিবে না, এটা আদালতের বিষয়। কিন্তু আমরা আমাদের কাজটি করে যাব। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজ পাব, আমরা গ্রেপ্তার করব, তাদের নিয়ে তথ্য সংগ্রহ করব এবং আদালতে প্রেরণ করব।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬