মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

২৮ জুন ২০২৬, ০৭:৫৯ AM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামে নিজের ১৩ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেয়েটির আর কোনো আত্মীয় না থাকায় প্রতিবেশী মাইদুজ্জামান সরকার আজ শনিবার মামলা করেছেন।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন দিবাগত রাতে ধর্ষণের ঘটনা ঘটে।

এজাহারে বলা হয়, মাদকাসক্ত সজিতের সঙ্গে টিকতে না পেরে ৬ মাস আগে মেয়েটির মা অন্যত্র চলে যায়। ২৬ জুন রাতে সজিত তার ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে সজিতকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, জিজ্ঞাসাবাদে আসামি মেয়েকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ট্যাগ: ধর্ষণ
সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬