সারাদেশে শিশু ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার চিকনা মনোহর ও মঠবাড়ি এলাকায় সংঘটিত শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদসহ সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের ক্রমবর্ধমান ঘটনার বিরুদ্ধে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৩ জুন) নির্ভয় ফাউন্ডেশন এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের যৌথ উদ্যোগে নজরুল ভাস্কর্যের সামনে এ মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়। স্থানীয় এক ইমাম এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ত্রিশাল উপজেলার মঠবাড়ি এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে দশ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদ এবং সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার জামান খান লেলিন বলেন, বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের ধর্ষণের ঘটনাগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে। কাকে বিশ্বাস করবো আমরা? আজ এখানে একত্রিত হয়েছি এইসব ধর্ষণের উপযুক্ত বিচারের দাবিতে। দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হোক এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হোক এই প্রত্যাশা করি।

মানববন্ধনে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী এবং উইমেন পিস ক্যাফের সভাপতি তানিয়া হাসান ইভা বলেন, বর্তমান সময়ে লিঙ্গভিত্তিজ বৈষম্য এবং শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। মাদ্রাসা শিক্ষক কর্তৃক ধর্ষণ, ইমাম দ্বারা ধর্ষণ হচ্ছে। যে হাত হওয়ার কথা ছিল সবচেয়ে নিরাপদ, সেই হাতই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা সম্প্রতি ত্রিশালে ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনার সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।

ছাত্রলীগকে ধাওয়া দিল রাবি শিক্ষার্থীরা
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশ
  • ১৬ জুলাই ২০২৬
নিয়োগ পেলেন নতুন নৌবাহিনীর প্রধান
  • ১৬ জুলাই ২০২৬
বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল
  • ১৬ জুলাই ২০২৬
খাল দখলমুক্ত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না
  • ১৬ জুলাই ২০২৬
চন্দ্রগঞ্জে বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, প্…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence