গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক

২৫ জুন ২০২৬, ০১:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় বাক্‌প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত কুরবান আলী (৫০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বোগদাহ কলোনি এলাকার হোসেন আলীর ছেলে। তিনি কোনাবাড়ি এলাকায় থেকে অটোরিকশা চালাতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাবাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত ওই শিশু। দুপুরে পাশের বাসার ভাড়াটিয়া কুরবান আলী শিশুটিকে তার বাসায় ডেকে নেয়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির দাদি তাকে চিৎকার করে খুঁজছিলেন। দাদির কণ্ঠস্বর শুনে শিশুটি ওই বাসার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে তার দাদি ও আশপাশের লোকজন গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এরপর স্থানীয়রা অভিযুক্ত অটোরিকশাচালক কুরবান আলীকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে আশপাশের লোকজন টের পেয়ে অভিযুক্ত কুরবান আলীকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা কত ফুট, ওজন ও বয়স কত?
  • ০৭ অক্টোবর ২০২৬
ডিআরইউ বর্ষসেরা রিপোর্টিং পুরস্কার দিচ্ছে নগদ
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে সেলফি বিতর্কে মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
ক্যান্সার চিকিৎসায় ১৭টি রেডিওথেরাপি মেশিন কিনছে সরকার
  • ০৭ অক্টোবর ২০২৬