লঞ্চের কেবিনে তরুণীর মরদেহ, সাথে থাকা যুবক পলাতক

২০ জুলাই ২০১৯, ০৪:৪০ PM

© সংগৃহীত

বরিশাল নদী বন্দরে ঢাকা থেকে আসা একটি লঞ্চের স্টাফ কেবিন থেকে আখি আক্তার নামে (২৯) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে সাথে থাকা যুবক পালিয়ে গেছে। তবে লঞ্চের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পলাতক যুবককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নিহত আখি আক্তার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের পুইউটা গ্রামের বজলু বেপারীর মেয়ে এবং নারায়ণগঞ্জের আদমজী এলাকার অন্তত এ্যাপারেলস লিমিটেডে অপারেটর পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও লঞ্চের কর্মচারীরা জানান, শুক্রবার রাতে ঢাকা নদী বন্দর থেকে বরিশালের উদ্দেশে এমভি সুরভী-৮ লঞ্চের স্টাফ কেবিনে ওঠেন আখি। তার সাথে ছিল এক যুবক।

শনিবার ভোরে লঞ্চটি বরিশাল নদী বন্দরে নোঙ্গর করার পর বাইরে থেকে স্টাফ কেবিনের দরজা আটকে ওই যুবক পালিয়ে যায়। পরে লঞ্চের কর্মচারীরা দরজা খুলে তরুণীর মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লঞ্চে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

আখি শুক্রবার সন্ধ্যায় লঞ্চে একা বাড়ি আসার কথা মুঠোফোনে পরিবারকে জানিয়েছিল। শনিবার সকালে লঞ্চে তার লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা লঞ্চে এসে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা আখি হত্যাকারীকে শনাক্ত করে কঠোর বিচার দাবি করেন।

এদিকে আখিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। তার গলায় দাগ এবং আচর রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ লঞ্চের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

নিহত আখির বাবা বজলু বেপারী বলেন, ৪ বছর আগে নারায়ণগঞ্জের জনৈক হৃদয়ের সাথে আখির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছর বয়সের একটি সন্তান রয়েছে। প্রথম স্বামীকে তালাক না দিলেও ২ বছর আগে আরেক এক যুবক জোর করে আখিকে বিয়ে করে। পরে দ্বিতীয় স্বামীকে তালাক দেয় সে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় সে মুঠোফোনে লঞ্চে বাড়ি আসার কথা জানিয়েছিল পরিবারকে। এরপর থেকে রাতে তার ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা। পরে শনিবার সকালে বরিশাল নদী বন্দরে একটি লঞ্চের কেবিনে আখির লাশ উদ্ধারের খবর পান তারা।

জামায়াত জোট থেকে নারী এমপির মনোনয়নপত্র জমা দিয়ে যা বললেন মা…
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকার বাইরে এসএসসির দুই কেন্দ্রে হঠাৎ হাজির শিক্ষামন্ত্রী, …
  • ২১ এপ্রিল ২০২৬
বরিশাল বোর্ডে ২১৬ কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে শপআপ, আবেদন শেষ ২৫ এপ্…
  • ২১ এপ্রিল ২০২৬
এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখুন এখানে
  • ২১ এপ্রিল ২০২৬
সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা
  • ২১ এপ্রিল ২০২৬