ভারতে গোরক্ষকদের পিটুনিতে ৩ জনের মৃত্যু

২০ জুলাই ২০১৯, ১১:০২ AM

© বিবিসি

ভারতের পূর্বাঞ্চলে গরু চুরি করার সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গোরক্ষকরা। সন্দেহভাজন ঐ তিন ব্যক্তিকে শুক্রবার সকালে বিহার রাজ্যের একটি গ্রামের বাসিন্দারা আটক করে। তারা লরিতে একটি মহিষ আর একটি বাছুর তোলার চেষ্টা করছিল।

ভারতে এর আগেও ‘গো রক্ষকদের’ দ্বারা পরিচালিত এ ধরণের হামলায় ধর্মীয় সংখ্যালঘু এবং সামাজিকভাবে নিম্নবর্ণের হিসেবে বিবেচিত গোষ্ঠীর সদস্যদের মৃত্যুর ঘটনা ঘটেছে। হিন্দু ধর্মাবলম্বীরা গরুকে পবিত্র প্রাণি হিসেবে মনে করে এবং গো হত্যা সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হয়।

গণপিটুনির সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে। হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার এ ধরণের ঘটনা প্রতিরোধে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে সমালোচকদের।

২০১৪ সাল থেকে গরুর মাংস বিক্রি বা গরু পাচারের অভিযোগে বিভিন্ন ধরণের হামলায় এবং গণপিটুনিতে বেশকিছু মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছেন শতাধিক। তবে এসব ঘটনার মাত্র কয়েকটির ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এসব আক্রমণের বিরুদ্ধে সরাসরি এবং দ্রুত নিন্দা জ্ঞাপন না করার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনার শিকার হয়েছেন। খবর: বিবিসি।

‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্র…
  • ২৯ মে ২০২৬
২০ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের মাঝে ২৮০ কেজি…
  • ২৯ মে ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন ৩১ মে পর্যন্ত
  • ২৯ মে ২০২৬
প্রাথমিক শিক্ষা নিতে বাংলাদেশের শিশুরা যাচ্ছে ১১ রকমের স্কু…
  • ২৯ মে ২০২৬
কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় ব্যবসায়ীরা সড়কে ফেলে গেছে চামড়া, দু…
  • ২৯ মে ২০২৬
৭৪ দিন পর দেশে এলো প্রবাসী শ্রাবণের মরদেহ, দাফন সম্পন্ন
  • ২৯ মে ২০২৬