আগে দেড় লাখ দিলেও, ২য় দফায় যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ

২৯ মে ২০২৬, ০৬:৪৫ PM
যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ

যৌতুকের টাকা না দেওয়ায় গৃহবধূর চুল কেটে দিল স্বামী-ননদ © টিডিসি ফটো

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চাঁদ আলী খাঁ উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে। পেশায় ইটভাটার শ্রমিক। এর আগে গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী গৃহবধূ তানিয়া খাতুন জানান, যৌতুক হিসেবে ইতোপূর্বে ১ লাখ ৫০ হাজার টাকার জন্য স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন চাপ দিলে আমার বাবা সেই টাকা দেয়। আবারও আমার স্বামী চাঁদ আলী খাঁ ও নন্দন সান্তনা খাতুন টাকার জন্য চাপ দিলে এতে সাঁড়া না দেওয়ায় স্বামী ও তার বোন প্রায়ই আমাকে মারধর করে। বিয়ের পর থেকেই প্রায়ই এমন নির্যাতন করা হতো বলে দাবি করেন তিনি।

‎ভুক্তভোগী তানিয়া খাতুন অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে আমার ননদ সান্তনা খাতুনের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তানিয়া খাতুনকে উদ্ধার করে ঈশ্বরদী থানায় গিয়ে স্বামী চাঁদ আলী খাঁ এবং নন্দন সান্তনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজেহাসপাতালে  ৪ হাজার রোগীর জন্য ১৫ লিফট…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে বাবার নিজ জেলায় প্রথম সফর নিয়ে আবেগঘন পোস…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9