স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তরুণ কারাগারে

১২ জুন ২০২৬, ০৭:৪১ PM
গ্রেপ্তার মিজানুর রহমান

গ্রেপ্তার মিজানুর রহমান © সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মিজানুর রহমান (২৪) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন)  তাঁকে আটকের পর আজ শুক্রবার দুপুরে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার যুবকের নাম এসএম মিজানুর রহমান (২৪)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

দ্যা ডেইলি ক্যাম্পাস'কে শুক্রবার (১২ জুন) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেন মিজানুর রহমান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তবে স্থানীয়দের একটি অংশের দাবি, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ বিষয়টিও এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোখলেছুর রহমান মুকুল বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেওয়ার কারণে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে আপত্তিকর পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অনেকে সমর্থন জানালেও, অন্যদিকে অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

উল্লেখ্য, ১৫১ ধারার ভাষ্য হলো, আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের কথা জানতে পারলে পরোয়ানা ছাড়াই যেকোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করতে পারবে।

সেদ্ধ ডিম নাকি অমলেট—ওজন কমাতেও কোনটি বেশি কার্যকর?
  • ০৭ আগস্ট ২০২৬
শিবির সংশ্লিষ্টতার কারণে কর্মচারীকে ছাত্রদল নেতার মারধর ও চ…
  • ০৭ আগস্ট ২০২৬
শিক্ষাব্যবস্থায় বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আমাদের সংকট
  • ০৭ আগস্ট ২০২৬
নিয়মিত ভাতের মাড় পান করলে ত্বকে আসবে যে ৫ পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
চলতি মাসে ফের টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ
  • ০৭ আগস্ট ২০২৬
মুরগির মাংস নাকি ডিম—কম ক্যালোরিতে বেশি প্রোটিন কোনটিতে?
  • ০৭ আগস্ট ২০২৬