যেসব ধারা অনুযায়ী ইসলামি ব্যাংকের নতুন চেয়ারম্যানকে অসহযোগিতা করা যাবে না

০৯ জুন ২০২৬, ০৮:৫০ PM
জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ © সংগৃহীত ও সম্পাদিত

যে ব্যাংক আজান দিয়ে দখল করা হলো, সেই ব্যাংক বেদখল হয়ে যাওয়ার যাতনা তো আমরা বুঝি। যারা পর্দার আড়ালে থেকে গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, গ্রাহককে বলে দেওয়া হচ্ছে- বলেন বলেন আপনার অ্যাকাউন্ট আছে। বলে আচ্ছা ঠিক আছে, কত? দুই তিন লাখ আছে। পিছন থেকে খোঁচা দিয়ে বলছে, বলেন সাত-আট লাখ টাকা আছে। এটা রেকর্ড ভিডিও আছে। তারা হচ্ছে সেরকম গ্রাহক। এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে। যে মানুষ জানতে পেরেছে।

মঙ্গলবার( ৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ইসলামি ব্যাংক ইস্যুতে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমি কয়েকটা আইনের কথা পরে বলব। ইসলামি ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান দায়িত্ব নিলে এবং এই চেয়ারম্যানকে দায়িত্ব পালন করতে না দিলে, কি হবে সেটা আইনে বলা আছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানি আইন অনুসারে সেকশন ৪৫, ৪৬, ৪৭ এবং লাস্টে ৫৭ এ এই কথাগুলো বলা আছে। 

সালাহউদ্দিন আহমেদ বলেন, অর্থমন্ত্রী বলছিলেন যে আইন উনি বলবেন, আমার একটু অভ্যাস খারাপ তাই আগে বলে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দানের ক্ষমতা; বাংলাদেশ ব্যাংক যদি এই মর্মে সন্তুষ্ট হয়, জনস্বার্থে মুদ্রা নীতি এবং ব্যাংক নীতির উন্নতির বিধানের জন্য কোনো ব্যাংক কোম্পানির আমানতকারীদের স্বার্থ পরিপন্থি এবং ব্যাংক কোম্পানির স্বার্থে ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধ করার জন্য যে কোনো রকমের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক দেয়ার ইখতিয়ার রাখে এবং ব্যাংক কোম্পানিগুলো সংশ্লিষ্ট ব্যাংক কোম্পানিগুলো উক্ত আইন নির্দেশ পালনে বাধ্য থাকবে। 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬