রাবি শিক্ষার্থীকে কুপিয়ে টাকা ছিনতাই

১৫ জুলাই ২০১৯, ০১:৩৬ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে কুপিয়ে তার কাছে থাকা তিন হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখস হলের সামনে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সাইদুর রহমান বলেন, ‘স্টেডিয়ামের পাশ দিয়ে হলের দিকে যাওয়ার পথে মাদার বখস হলের পুকুর পাড়ের সামনে তিনজন আমার পথরোধ করে দাঁড়ায়। দুইজন ধরে রাখে আর অন্যজন ছুরি দিয়ে পেটে, বুকে ও ঘাড়ে আঘাত করে।’

তিনি বলেন, ‘এক পর্যায়ে তারা লাথি, কিল ঘুষি মারতে শুরু করলে জ্ঞান হারিয়ে ফেলি। ছিনতাইকারীরা আমার সঙ্গে তারা থাকা তিন হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জ্ঞান ফেরার পর আমার রুমমেটদের ফোন করলে জানালে তারা আমাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। তবে ছিনতাইকারীদের আমি চিনতে পারিনি।’

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে জানানো হয়েছে। এ ধরণের ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান জানান তিনি।

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close