রুয়েটে গার্ডের গলায় ছুরি চালিয়ে ডাকাতির চেষ্টা

১২ জুলাই ২০১৯, ১০:২৭ AM

রুপালী ব্যাংকের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকের এ ঘটনার সময় ব্যাংকের এক নিরাপত্তা প্রহরীকে গলায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় লিটনকে (৪০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুয়েট শাখা রূপালী ব্যাংকের ম্যানেজার সোয়াইবুর রহমান খান বলেন, আশঙ্কাজনক অবস্থায় ব্যাংকের গার্ড লিটন রাতে তাকে ফোন করে বলেন- ডাকাতরা ব্যাংকে ডাকাতি করতে এসেছে। আমাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে তারা। আমাকে বাঁচান স্যার।

তিনি আরও বলেন, গার্ডের ফোন পেয়ে মতিহার থানার ওসিকে ফোন করা হয়েছে। এরপর ঘটনাস্থলে এসে পুলিশ লিটনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোয়াইবুর রহমান খান বলেন, ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন ডাকাত মুখোশ পরে ব্যাংকের তালা কেটে ব্যাংকের ভেতরে ঢোকে। এরপর ডাকাত তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গার্ড রুমে গিয়ে লিটনকে জবাই করার চেষ্টা করেন। পরে ব্যাংকের সকল সিসি টিভি ক্যামেরা ডিসকানেক্ট করে ফেলে। একপর্যায়ে ডাকাত ব্যাংকের ভল্ট ভাঙ্গার চেষ্টা করলেও সে ভল্ট ভাঙ্গতে পারেনি।

এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বলেন, বর্তমানে পিবিআই ও সিআইডি ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করা হবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬