সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব দিল বিজিবি

১৯ মে ২০২৬, ১১:৩৮ AM , আপডেট: ১৯ মে ২০২৬, ১১:৪৬ AM
বর্ডার গার্ড বাংলাদেশের লোগো

বর্ডার গার্ড বাংলাদেশের লোগো © সংগৃহীত

সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পাল্টাপাল্টি ফায়ারের ঘটনা ঘটেছে। গতকাল (১৮ মে) বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।

আজ মঙ্গলবার বিজিবি-৪৮ এর মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবির পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও এ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে নিশ্চিত করা হয়।

বিজিবি ৪৮ এর অধিনায়ক জানায়, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬