ফেনী সীমান্তে ‘পুশ ইন’ ঠেকাতে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, জোরদার টহল

১০ মে ২০২৬, ০২:১৬ PM
বিজিবির টহল

বিজিবির টহল © সংগৃহীত

ফেনীর সীমান্ত এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেনী-৪ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিন-রাত ২৪ ঘণ্টা টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি জানায়, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন পরবর্তী পরিস্থিতি বিবেচনায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় অতিরিক্ত মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সকল বিওপি ও টহল দলকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, পুশ ইন, মাদকদ্রব্য, গবাদিপশু, ভারতীয় পণ্যসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত দিয়ে যেন কোনো ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে বিজিবি সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

এতে আরও বলা হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম সম্পর্কে দ্রুত তথ্য দিতে সীমান্তবাসীকে নিকটস্থ বিজিবি ক্যাম্পে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬