বন্দুকের গুলি দেখিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে টানা ধর্ষণ শিক্ষকের

০৯ জুলাই ২০১৯, ০১:৪৩ PM

© প্রতীকী ছবি

নামী স্কুলের ক্লাস টেনের পড়তেন ছাত্রীটি। প্রাইভেট পড়তেন সেখানকার এক পরিচিত শিক্ষকের কাছে। ওই ছাত্রীকেই দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। বন্দুকের গুলি দেখিয়ে ৫০ বছরের ওই শিক্ষক কিশোরীটিকে বহুবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতার নামজাদা বেসরকারি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেটে বিজ্ঞান পড়তে যেত নেতাজি নগরের সুপরিচিত শিক্ষক রাজীব চক্রবর্তীর কাছে। সেখানেই বন্দুকের গুলি দেখিয়ে দিনের পর দিন রাজীব ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।

মেয়েটির বাবা-মা যখন বাড়ি থাকত না, তখন সে বাড়িতে গিয়েও পড়ানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। কারও কিছু বললে, গুলি করে দেবে বলে ভয় দেখিয়েছিল শিক্ষক। সেই ভয়ে এতদিন চুপ করে অত্যাচার সহ্য করেছে ছাত্রীটি।

রবিবার তার আচরণে সন্দেহ হওয়ায় বাবা-মা জানতে চাইলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সব খুলে বলে সে। এরপরই সোমবার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। রাজীবের বাড়ি থেকে বন্দুকের গুলি দুটি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আনা হয়েছে।

অভিযুক্ত এলাকার নামী শিক্ষক হিসেবে পরিচিত। অনেকেই তার কাছে পড়তে যেত। সে আরও কোনও কিশোরীর সঙ্গে এই কাজ করে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। খবর: এইসময়।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬