মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ

১১ মে ২০২৬, ০৩:২৯ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৪:০৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে।

সোমবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান।

 এডিসি মীর আসাদুজ্জামান জানান, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। জব্দ করা হয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন।
 
সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9