হোমওয়ার্ক চাওয়ায় শিক্ষিকাকে কোপালো একাদশের ছাত্র!

০৯ জুলাই ২০১৯, ০১:০০ PM

© প্রতীকী ছবি

স্বাভাবিক নিয়ম অনুযায়ী ছুটির হোমওয়ার্কের খাতা এক ছাত্রের কাছে চেয়েছিলেন স্কুলের শিক্ষিকা। এর জবাবে ধারালো ছুরি দিয়ে শিক্ষিকাকে উপর্যুপরি কুপিয়েছেন একাদশ শ্রেণির এক ছাত্র। স্থানীয় সময় সোমবার ভারতের হরিয়ানার সোনপতের ভিগান গ্রামের শ্রী রামকৃষ্ণ স্কুলে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, একমাসের গরমের ছুটি শেষে সোমবার খোলে স্কুলটি। পরে ক্লাস ইলেভেনের ছাত্রদের নিকট থেকে হোমওয়ার্কের খাতা সংগ্রহ করছিলেন ৪৫ বছর বয়সী শিক্ষিকা মুকেশ কুমারী। এসময় এক ছাত্রের নিকট থেকে হোমওয়ার্কের খাতা চাওয়ায় সে ধারালো অস্ত্র বের করে শিক্ষিকাকে কোপাতে শুরু করে।

সেখান থেকে কোনক্রমে সেই ছাত্রের হাত থেকে শিক্ষিকাকে উদ্ধার করা হয়। একপর্যায়ে ছাত্রটি পালাতে চেষ্টা করলেও  অন্য শিক্ষকরা তাকে ধরে ফেলেন। পেটে তিনটি গুরুতর আঘাত নিয়ে মুকেশকে প্রথমে শহরেরই একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে খানপুরের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সেই ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ওই শিক্ষিকা বলেন, 'যখন হোমওয়ার্ক বের করতে বলি, তখিই ওই ছাত্র ব্যাগ থেকে ছুরি বের করে কোপাতে শুরু করে। সে কখনও হোমওয়ার্ক করে না।’ এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর: এই সময়।

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬