২০০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে আটক বাবা-ছেলে

১০ মে ২০২৬, ০৪:০১ PM
আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল।

আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল। © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৯ মে) রাত সোয়া আটটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুল কে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।

পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, ‘আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬