ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

২৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ PM
ইয়াবাসহ আটক নারী

ইয়াবাসহ আটক নারী © সংগৃহীত

সীমান্তঘেঁষা যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজা খাতুন (৩৯) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি মৃত অসীম গাজীর স্ত্রী ও ওই এলাকার বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফিরোজা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি স্থানীয়ভাবে একটি মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০৩০ সালের মধ্যে ১ লাখ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল ভক্সওয়াগন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, জেনে নিন এ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রিয়াল মাদ্রিদসহ টিভিতে আজকের খেলা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড ও বি.এম.এডের পরীক্ষার রুটিন প্র…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বেকার যুবক-যুবতীদের ঋণ দিচ্ছে সরকার, মানতে হবে যে শর্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাবি ছাত্রীর সঙ্গে মাভাবিপ্রবি শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬