ঝালকাঠিতে ইয়াবাসহ দুই যুবক আটক

০৩ মে ২০২৬, ০২:২৬ PM
আটক দুজন

আটক দুজন © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলেসহ দুজনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২ মে) রাতে উপজেলার বাদুরতলা রোডের খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

আটকরা হলেন শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে আহমিদ বিন আজাদ ওরফে আলিফ (২২) ও পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে মো. মিরাজুল ইসলাম (২১)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন এবং বিভিন্ন স্থানে মাদকের আসর বসাতেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাড়াকান্দা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬