ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৩ মে ২০২৬, ০৩:৪৩ PM
গ্রেপ্তার ছাত্রদল নেতা মো. আরাফাত রহমান অভি (মাঝে)

গ্রেপ্তার ছাত্রদল নেতা মো. আরাফাত রহমান অভি (মাঝে) © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে ৫১টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোড এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ছাত্রদলের ওই নেতার নাম মো. আরাফাত রহমান অভি। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা এবং বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক। তিনি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তার বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আরাফাত রহমানের বসতঘর তল্লাশি করে ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই ছাত্রদল নেতা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে তারা তথ্য পেয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তার বাসায় অভিযান চালানো হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরাফাত রহমান অভির ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি, তালিকা দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9