জুয়া খেলতে গিয়ে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

০৮ জুলাই ২০১৯, ১০:৫৬ PM

© সংগৃহীত

জুয়া খেলার অপরাধে পৌর যুবলীগের সভাপতিসহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটি ঘটেছে বগুড়ার ধুনটে। আটক নেতারা হলেন, পৌর যুবলীগের সভাপতি সোহরাব আলী (৩৮), উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সুজন শেখ (৩৬), যুবলীগ নেতা ইউনুস আলী (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা মজনু মণ্ডল (৩০)।

রোববার সন্ধ্যার জুয়ার আসর থেকে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতাসহ ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক পশ্চিম ভরনশাহী গ্রামের হাসান খুসরু খান নুপুর (৩৫), সরকারপাড়া গ্রামের শংকর সাহা (৬০), পশ্চিম ভরনশাহী গ্রামের আবুল কালাম (৩৫), একই গ্রামের মশিউর রহমান মশি (৩৬), জাহাঙ্গীর আলম (৩২), বাদশা মিয়া (৫০), আজাদ মন্ডল (৩২), বেলকুচি গ্রামের আবু ওয়ারেস (৩৮), মন্টু সরকার (৪০), চরপাড়া গ্রামের নাদু সেখ (৩৫), সদরপাড়া গ্রামের দুদু প্রামানিক (৪০), আব্দুর রাজ্জাক (৩৫), চালাপাড়া গ্রামের আমির হোসেন (৫০), পিয়ার আলী (৪৮), আব্দুর রাজ্জাক (৪২), অফিসারপাড়ার রমজান আলী (৪০), জিঞ্জিরতলা গ্রামের মিজান সেখ (৩৬), সাঘাটিয়া গ্রামের হারান আলী (৪৫), চৌবাড়িয়া গ্রামের সাদেক আলী (৩৪) ও পূর্বভরনশাহী গ্রামের ইসমাইল হোসেন (৪৫)।

বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, একটি চক্র ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ সংলগ্ন একটি ঘরে দীর্ঘদিন যাবত জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়।

তিনি বলেন, সেখান থেকে ২৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ ২০ হাজার টাকা পাওয়া গেছে। সোমবার ডিবির এসআই সোহেল রানা তাদের বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

যেসব লক্ষণ দেখলে বুঝবেন হিট স্ট্রোকে আক্রান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬