ভোরে একসঙ্গে ঝরল ৮ জনের প্রাণ

০৩ মে ২০২৬, ১০:২০ AM , আপডেট: ০৩ মে ২০২৬, ১০:৪০ AM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © এআই সৃষ্ট ছবি

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। রবিবার (৩ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে কাঁঠাল বোঝাই ছিল। আর ডিআই পিকআপে নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই নির্মাণ শ্রমিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এ কর্মকর্তা জানান, সিলেট থেকে পিকআপে করে কিছু নির্মাণ শ্রমিক সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা কাঠালবোঝাই ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও চারজন মারা যান।

আরও পড়ুন: স্কুলছাত্রকে পিটিয়ে ও কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

এ ঘটনায় কয়েকজন শ্রমিক গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকেই উভয় যানবাহনের চালক পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬