দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা

দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সবজিবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক, ব্যবসায়ীসহ আরও ৩ জন।

শনিবার (২ মে) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর চলমান সিএনজি পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মির্জাপুর এলাকার মৃত নেহাল উদ্দিনের সন্তান।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে সূত্র জানা যায়, মহাসড়কের চলমান সিএনজি পাম্প এলাকায় অবৈধভাবে একটি ট্রাক পার্ক করে রাখা হয়। এ সময় পেঁয়াজবাহী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তে সবজিবাহী ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। এতে দুই ট্রাকের চালক, সবজি ব্যবসায়ীসহ ৩ জন আহত হয়েছেন।

দুর্ঘটনায় বিষয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করি।’

নিহতের বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরিফুজ্জামান বলেন, ‘ঘটনার পরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় গাড়ি থেকে লাশ বের করি। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে আসি। মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করার কারনে এদুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬