বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ঘে নিহত ২

০২ মে ২০২৬, ০১:৫০ PM
বাসের সঙ্গে সংঘর্ষে  দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

বাসের সঙ্গে সংঘর্ষে  দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © টিডিসি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

শনিবার (২ এপ্রিল) সকাল আটটার দিকে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের একজন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। নিহত অপর একজনের নাম-পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়া গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারা তাবাসসুম ঊর্মি ও ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মনির হোসেন (২৩)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এক যাত্রীবাহী বাসের সঙ্গে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে অপর তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃত্তি-উপবৃত্তির টাকা সবার জন্য সমান নয়, প্রয়োজনে অনেকে বেশ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাধ্যমিকের শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হলে প্রাথমিকের শিক্ষার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9