নোয়াখালীতে জমি নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা-লুটপাট, নারী-শিশুসহ আহত কয়েকজন

০২ মে ২০২৬, ০৫:১১ PM
বসতবাড়ি ভাঙচুর ছবি

বসতবাড়ি ভাঙচুর ছবি © টিডিসি ফটো

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, বসতবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২ মে) দুপুরে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাশিপুর গ্রামের ইব্রাহিম চৌকিদার বাড়িতে রিকশাচালক মোহাম্মদ সোহেলের বসতঘরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার (২ মে) অভিযুক্ত নুরুল আমিনসহ ৬ জনের নাম উল্লেখ করে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার বলেন, নিজেদের মালিকানাধীন গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে একই বাড়ির নুরুল আমিনের নেতৃত্বে তার ছেলে নিজাম, হৃদয় ও নাতি তুহিনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোহেলের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ঘরের দরজা-জানালা কুপিয়ে ভেঙে ফেলে এবং ভেতরে থাকা আসবাবপত্র তছনছ করে। এ সময় বাধা দিতে গেলে পরিবারের নারী ও শিশুদের মারধর করা হয়।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। পরে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, প্রধান অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘ দিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল এবং নিরীহ মানুষের ওপর হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

নিজেদের অপরাধ আড়াল করতে ও ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে অভিযুক্তরাই উল্টো জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার মিথ্যা তথ্য দেয় এবং থানায় অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান শিপন বলেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ঢাকাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৮ আগস্ট ২০২৬
বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬