এবার চিকিৎসকের ভুল ইনজেকশনে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে ফ্যামিলি হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। নিহত গর্ভবতীমহিলার নাম রিয়া (১৯)। নিহত রিয়া কুমিল্লার দাউদকান্দি থানার জুরানপুর গ্রামের সোলেমান মিয়ার মেয়ে।
রিয়ার মা বলেন ,সিজার করানোর জন্য রিয়াকে যামিলি হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে ভর্তি করি। ডাক্তার তার মেয়েকে অজ্ঞান করার জন্য ইনজেকশন পুশ করেন। আধা ঘন্টার মধ্যেই আমার মেয়ের শরীরে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে চেহারা পরিবর্তন হতে শুরু করে। তড়িঘড়ি করে এম্বুলেন্স এ উঠানোর পরপরই মেয়েটি মারা যায়।
পরিবারের লোকজনের দাবি, ভুল চিকিৎসা দিয়ে ডাক্তার তাদের মেয়েকে মেরে ফেলেছেন। এটি কোন স্বাভাবিক মৃত্যু। নয় তাকে হত্যা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারদের বিরুদ্ধে সরাসরি এমন অভিযোগ এনে তারা বলেন, আমরা থানায় মামলা করবো।
ঘটনার বিষয়ে হাসপাতালের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।