এবার ১০ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আটক

০৪ জুলাই ২০১৯, ০৫:৩১ PM

© সংগৃহীত

১০ শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মাহমুদপুর এলাকায় বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার করা অধ্যক্ষের নাম আল আমিন। বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূঁইয়াপাড়া এলাকায়। তিনি বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ। একই সঙ্গে তিনি ফতুল্লা এলাকায় একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, কিছুদিন পূর্বে সিরিয়াল রেপিস্ট আশরাফুল আরিফকে গ্রেপ্তারের ঘটনায় টেলিভিশনে প্রচারিত একটি সংবাদের ভিডিও ক্লিপ তার ফেসবুক ওয়ালে আপলোড করেছিলেন। গত দুইদিন পূর্বে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং তার মা ফেসবুকে ভিডিওটি দেখেছিল।

এ সময় হঠাৎ আলেপ উদ্দিনের ওয়ালে থাকা ভিডিওটি দেখে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণীর এক ছাত্রী তার মাকে বলেছিল যে, মা আমাদের হুজুরকে কেন গ্রেফতার করে না র‍্যাব, আমাদের হুজুর আমাদের সাথে এরকম এরকম করে। আমার ওই মাদ্রাসায় যেতে ভালো লাগে না। আমি মাদ্রাসায় আর যাব না। পরে বিষয়টি ওই মেয়ের মা র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সাথে শেয়ার করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ঘটনাস্থলে এসে ওই মেয়ের জবানবন্দি নেন এবং মেয়েকে কৌশলে মাদ্রাসায় পাঠালে তারা শিক্ষককে আটক করেন।

ঢাবিতে জমে থাকা বৃৃষ্টির পানিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে কুকুরের মৃ…
  • ২৫ মার্চ ২০২৬
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, কৃষকদল নেতা নিহত
  • ২৫ মার্চ ২০২৬
দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় ভাগ্নেসহ জাবি শিক্ষার্থী নিখোঁজ…
  • ২৫ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণহত্যা দিবস’ পালিত
  • ২৫ মার্চ ২০২৬
মুক্তিযুদ্ধের শহিদদের ঋণ পরিশোধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জ…
  • ২৫ মার্চ ২০২৬
পদ্মায় বাস ডুবির ঘটনায় জামায়াতের বিবৃতি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence