এখন মামলা করতে গেলেও শুনতে হয়— কোন দল করেন?

২৮ জুন ২০১৯, ০৫:৩৬ PM

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর বলেন,  দেশে আজ দু’ধরণের আইন চলছে। একটি রাজনৈতিক দলের জন্য, অন্যটি সাধারণ মানুষের জন্য। এখন মামলা করতে গেলেও শুনতে হয়- কোন দল করেন? এভাবে দেশ চলতে পারে না।

শুক্রবার বিকালে রগুনায় রিফাত শরীফ হত্যার আসামীদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। মানববন্ধন দেশের আইন-আদালতে সুস্থ বিচার পাওয়া যাচ্ছে না দাবি করে এ কথা বলেন ভিপি নুর। এছাড়া দেশে বিচারহীনতার সংস্কৃতিও চালু রয়েছে বলে মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশের মানববন্ধনে যোগ দেন সংগঠনটির নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে রিফাতের হত্যাকে বিশ্বজিৎ হত্যার সঙ্গে তুলনা করে বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিশ্বজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো। আদালতের রায়ও দেওয়া হলো। কিন্তু এরপরও রাজনৈতিক বিবেচনায় ৬ জনকে মুক্তি দেওয়া হলো। এ ধরণের বিচার হলে তো দেশে অন্যায় বাড়বেই। দেশে আজ দু’ধরণের আইন চলছে। একটি রাজনৈতিক দলের জন্য, অন্যটি সাধারণ মানুষের জন্য। এখন মামলা করতে গেলেও শুনতে হয়- কোন দল করেন? এভাবে দেশ চলতে পারে না।

আরেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, আপনারা জানেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে। তনু হত্যা, বিশ্বজিৎ হত্যার বিচার আমরা এখনো পাইনি। বর্তমানে এ দেশে আমরা কেউ নিরাপদ নই। এ ধরনের ঘটনার বিচার না হওয়ায় সন্ত্রাসীরা পার পেয়ে যাচ্ছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয় না। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হচ্ছে। রিফাত হত্যার বিচার না হলে সারা বাংলার ছাত্র সমাজকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রিফাত শরীফ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে যান। কলেজ থেকে ফেরার পথে মূল ফটকে নয়ন, রিফাত ফরাজীসহ আরো দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় তাঁরা ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরিফকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

রিফাত শরীফের স্ত্রী আয়েশা দৃর্বৃত্তদের নিবৃত্ত করার চেষ্টা করেন। তাঁরা রিফাত শরীফকে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রিফাত শরীফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বরগুনার কলেজ সড়কের ক্যলিক্স কিন্ডার গার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এর ভিডিওচিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close