রিফাত হত্যা: পালিয়ে যাওয়ার পথে আটক আরও ৪

২৮ জুন ২০১৯, ১২:৫১ AM

রিফাত হত্যার ঘটনায় বরিশাল নদীবন্দর থেকে আরো চার যুবককে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তাদের আটক করা হয়। পুলিশের ধারণা, তারা পালিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। 

আটকের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নদীবন্দর থেকে চার যুবককে আটক করা হয়েছে।’

এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাত পর্যন্ত আরো তিনজনকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানার পুলিশ।

উল্লেখ্য, গত বুধবার সকালে রিফাত শরীফ তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকাকে বরগুনা সরকারি কলেজে নিয়ে গেলে সেখানে একদল যুবক তার ওপর হামলা করে। এ সময় তারা রিফাতকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় রিফাতের।

এরপর বুধবার রাতে রিফাতের বাবা ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বরগুনা সদর থানায় হত্যা মামলা করেন।

ট্যাগ: পুলিশ
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬